ঐতিহ্যময় শহর চন্দননগরের স্থায়ী বাসিন্দা সর্বাণী বন্দ্যোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর এবং চন্দননগরের একটি হায়ারসেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন অর্থনীতির শিক্ষিকা ছিলেন।
কৈশোরেই স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতাটি এবং ১৯৯৬ সালে প্রথম গল্প প্রকাশিত হয়’দিবারাত্রির কাব্য’ পত্রিকায়।২০০১ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথমে কবিতা পরবর্তীকালে গল্প প্রকাশিত হয়।‘আনন্দবাজারের প্রায় সবকটি বিভাগে, ‘বর্তমান’, ‘আজকাল’, ‘প্রতিদিন’, ‘তথ্যকেন্দ্র’, ‘উত্তরবঙ্গ সংবাদ’ ছাড়াও, ‘অনুষ্টুপ’, ‘কুঠার’, ‘এবং মুশায়ারা’, ‘জলঘড়ি’ ইত্যাদি লিটল ম্যাগাজিনেও তার বড়দের এবং ছোটদের জন্য কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশের ধারা অব্যাহত।আনন্দমেলা শারদীয়ায় দু’বছর তার দুটি উপন্যাস প্রকাশিত হয়।এছাড়াও আনন্দ অ্যাপে একটি, উত্তরবঙ্গ সংবাদ কাগজে দুটি,সুপ্রকাশে একটি এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় তার আরো কিছু উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। প্রকাশিত উপন্যাস দশটি, গল্পগ্রন্থ পাঁচটি, এবং কবিতার বই দুটি,ইংরাজীতে অনুবাদ হওয়া গল্পের বই একটি। উল্লেখযোগ্য গ্রন্তগুলি হল গল্পসংগ্রহ(ধানসিড়ি) এবং বালিরপুতুল(আনন্দ), মাসাইমারার বিশল্যকরণী(আনন্দ), মণিকোঠার বর্ণমালা(জয়ঢাক), হিমশীতল রহস্য(সুপ্রকাশ), ইতি ফরাসডাঙা (নৈঋত), চল নিধুবনে(সংবিদ), পদ্মপাতার ভেলা(মণিকর্ণিকা) প্রভৃত্তি উপন্যাস।