ছোট্ট শহর খড়গপুরে জন্মানো এবং বেড়ে ওঠা পীযূষ রঞ্জন ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশল বিজ্ঞানে স্নাতক হয়ে প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে IBM-এর মত একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। কর্মসূত্রে পৃথিবীর বহু দেশে, বিশেষত ইউরোপ, আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার ছুটে যেতে হয়েছে তাঁকে।
বর্তমানে কলকাতার বাসিন্দা পেশায় তথ্যপ্রযুক্তিবিদ পীযূষ রঞ্জন ঘোষ একজন জনপ্রিয় লেখক এবং মাইন্ডস্ট্রোলজার, যিনি দীর্ঘদিন মানুষের চেতন ও অবচেতন মনের রহস্য, সমন্বয় এবং টিউনিং-এর ওপরে কাজ করে চলেছেন।
মাইন্ডোস্ট্রোলজি বুক সিরিজ বাংলার ইতিহাসে প্রথম এমন একটি প্রয়াস যেখানে অবচেতন মনের রহস্য, চেতন ও অবচেতন মনের মেলবন্ধন নিয়ে আলোচনা, প্রশিক্ষণ এবং প্রয়োগপদ্ধতি নথিবদ্ধ হয়ে থাকলো ছাপার অক্ষরে।
বর্তমান পৃথিবীতে যখন প্রতিটি মানুষ বাইরের জগতের পাশাপাশি এক ভীষণ অন্তর্দ্বন্দ্ব লড়ছেন প্রতিনিয়ত, এই অস্থির সময়ে মাইন্ডস্ট্রোলজি সেই আলোর বিন্দুর মত, যা আমাদের কাঁধে ভরসার হাত দিয়ে দেখায় কিভাবে ছোট ছোট পদক্ষেপে কনশাস মাইন্ড বা চেতন মন এবং সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনের মেলবন্ধন, সমন্বয় ঘটিয়ে আমরা আমূল পরিবর্তন ঘটাতে পারি আমাদের জীবনে।
মাইন্ডস্ট্রোলজি ওয়ার্কশপ এবং টেলিভিশন শো-তে ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক এবং দর্শকদের বিপুল সাড়ার পর আমরা নিয়ে এসছি এই মাইন্ডস্ট্রোলজি বুক সিরিজ, যা বস্তুত মাইন্ডস্ট্রোলজি অনুষ্ঠানেরই প্রতিলিপি, যেখানে আপনি পাবেন জীবনের মিথ ভেঙে সাফল্য পাওয়ার মন্ত্র