কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এরপর জার্নালিজম ও মাস কমিউনেকশনে স্নাতকোত্তর হন। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অতিথি শিক্ষক।
বর্তমানে নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে কাউন্সেলর হিসাবে যুক্ত রয়েছেন। প্রথমে একটি সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতায় হাতে খড়ি। এরপর একটি ইলেট্রনিক সংবাদমাধ্যমে জেলার সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন।
দীর্ঘ নয় বছর বহুল প্রচারিত কয়েকটি ইলেট্রনিক সংবাদমাধ্যমে কর্মরত থাকার পর একটি দৈনিক ট্যাবলয়েডে যোগদান। ২০১৬ থেকে ‘আজকাল’ সংবাদপত্রে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। প্রথম কবিতা প্রকাশ আজকালে।
পাশাপাশি অ্যাডভেঞ্চার ভ্রমণ নিয়ে নিয়মিত লেখেন বিভিন্ন পত্র–পত্রিকায়। লিখেছেন চারটি বই। উল্লেখ্য, ‘রোমাঞ্চময় হিমালয়ের রাজকীয় সৌন্দর্য’ এবং ‘পাহাড়ে Rock-বাজি’, ‘শতং বদ, মা লিখ’।
–গ্রন্থ পরিচিতি–
কেন মানুষ বারবার ছুটে যায় অ্যডভেঞ্চারের নেশায়? বিপদসঙ্কুল রয়েছে জেনেও তুষারাবৃত্ত পাহাড়ের প্রতি অমোঘ টানে বাড়ে বাড়ে ছুটে যাচ্ছেন পর্বতারোহীরা। আবার অজানা দেশের সাংস্কৃতিক, ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্যের টানে সাইকেল নিয়ে বেড়িয়েছিলেন বিশ্ব ভ্রমণে। কেউ আবার হিমালয়ের বিভিন্ন প্রান্তে ১১৫ টার বেশি ট্রেক। গোটা ৪২ টা পাশ তিনি ক্রশও করেছেন। রোমাঞ্চের নেশায় কেউ বয়সকেও হার মানিয়েছেন। সেই সব নির্ভীক পর্বতারোহী, ট্রেকার, ভুপর্যটকদের জীবনের নানা ঘাত–প্রতিঘাত, নানা চড়াই–উতরাই, দীর্ঘশ্বাস ও স্বপ্নপূরণের রোমাঞ্চকে আরও একটু কাছ থেকে দেখার চেষ্টা। এইসব সাহসী–লড়াকু জীবনকে আরও একটু নিবিড়ভাবে স্পর্শ করার চেষ্টা। তাঁদের জীবনের অজানা দিককে একটু তুলে ধরা হয়েছে এই বইয়ে।