লেখালেখি নিতান্ত ছেলেবেলা থেকে| পড়াশোনা বেথুন স্কুল, স্কটিশচার্চ কলেজ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর।
ছাপার অক্ষরে প্রথম লেখা বেথুন স্কুলের ‘সংহতি’ পত্রিকায়। তারপর আকাশবাণীর বিভিন্ন শাখায়, গল্প, কবিতা এবং বিভিন্ন স্বাদের লেখা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়া প্রতিদিন, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, বাংলা স্টেটসম্যান, নবকল্লোল, সানন্দা, দেশ, লোকসখা (লিটল ম্যাগাজিন), ঘরেবাইরে, রা,এল এফ বুকস ইন্ডিয়া, সাহিত্য সৃজনী আরও আনন্দ অ্যাপে এবং সোসাল মিডিয়ায়। পুরস্কার- আকাশবাণী, শুকতারা,আরও আনন্দ অ্যাপ ও অনলাইন আনন্দবাজার পত্রিকায়।
ছড়া, কবিতা, প্রবন্ধ, অনুবাদ ইত্যাদি নানারকম স্বাদের লেখার মধ্যেও এখন মূল ধারাটি গল্পের। লেখায় উঠে আসে দেশ বিদেশের অভিজ্ঞতা- প্রকৃতি এবং নানা পেশার, নানা রঙের মানুষ। এদের মধ্যে প্রচ্ছন্ন থাকে লেখকের জীবনদর্শন। উপন্যাস এই প্রথম।