লেখক হিসেবে তেমন কোনো পরিচিতি নেই, না আছে সাহিত্যের সাথে তেমন কোনো কুলীন সম্পর্ক। পেশাগতভাবে বিজ্ঞাপন জগৎ ও মিডিয়া কর্মী হিসাবেই পরিচিত। আর খানিকটা পরিচিতি শিল্পী হিসেবে। চিত্রশিল্প তাঁর অন্যতম স্বাচ্ছন্দ্যের জায়গা। লেখালেখি, ফিচার, ফটোগ্রাফি, প্রচ্ছদশিল্পী ও অলংকরণশিল্পী হিসেবে দেশবিদেশের বহু পত্রপত্রিকার সাথে গভীরভাবে যুক্ত। প্রথম বইপ্রকাশ ২০১৬ সালে, মায়াভুবন তার তৃতীয় প্রকাশিত গল্পসংগ্রহ।