শুভেন্দুবিকাশ বাগ

শুভেন্দুবিকাশ বাগ

লেখকের জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলায়। তিনি নিজেকে প্রথমত একজন পাঠক হিসেবেই মনে করেন এবং ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ পরিবেশে বড় হয়ে ওঠা। মায়ের মুখে পুরাণের গল্প শুনে ও পৌরাণিক গ্রন্থ পাঠের মধ্য দিয়েই তাঁর সেই যাত্রা শুরু। বিজ্ঞানে স্নাতক হলেও বাংলা সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা ও টান আজীবন । কর্মসূত্রে দীর্ঘদিন উত্তর–পূর্ব ভারতে বসবাস করার ফলে সেখানকার সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাঁর এক আন্তরিক আত্মিক যোগ গড়ে ওঠে। বর্তমানে তিনি ত্রিপুরার আগরতলায় অস্থায়ীভাবে বসবাস করছেন এবং ব্রত ও পুরাণভিত্তিক চর্চায় নিয়ত নিবিষ্ট।

বই পরিচিতি
ব্রত – পুরাণ গাথা বইটি ব্রত ও পুরাণভিত্তিক এক অনন্য সংকলন, যেখানে ধর্মীয় কাহিনী সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে। বইটিতে সমস্ত একাদশীর পৌরাণিক কাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে, যাতে পাঠক সহজেই তার মাহাত্ম্য বুঝতে পারেন। পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ব্রতের পৌরাণিক উপাখ্যানও সংযোজিত হয়েছে, যা লোকবিশ্বাস ও শাস্ত্রকথার সুন্দর মেলবন্ধন ঘটায়। ত্রিপুরার অন্যতম বৃহৎ উৎসব খার্চি পূজার কাহিনী এই বইয়ের একটি বিশেষ আকর্ষণ। প্রতিটি কাহিনী ছোটদের রূপকথার ভঙ্গিতে লেখা হওয়ায় পাঠে রয়েছে আলাদা আনন্দ ও কৌতূহল উদ্রেক করেছে।
বইটির ভাষা সহজ, সাবলীল ও গল্পধর্মী হওয়ায় সব বয়সের পাঠকের কাছেই এটি গ্রহণযোগ্য। ভক্তিমূলক মানুষ ও যাঁরা পুরাণ নিয়ে আলোচনা বা লেখালেখি করেন, তাঁদের জন্য বইটি হবে একটি সহায়ক গ্রন্থ। পৌরাণিক চরিত্র ও ঘটনাবলি এখানে এমনভাবে বর্ণিত হয়েছে, যা ধর্মের পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়। ছোটদের কল্পনা ও মনোরঞ্জনে বইটি বিশেষভাবে সহায়ক হবে। সব মিলিয়ে, এই বইটি ভক্তি, জ্ঞান ও রূপকথার স্বাদ একসঙ্গে উপভোগ করার এক সুন্দর প্রয়াস।

Books By শুভেন্দুবিকাশ বাগ