ড. সুবীর সেন

ড. সুবীর সেন

1971 সালে উত্তর 24পরগনার যমুনা নদীর তীরে লক্ষ্মীপুর গ্রামে জন্ম। পিতা স্বর্গীয় সন্তোষ কুমার সেন। মাতা লক্ষ্মীরাণী সেন।

এমএ(বাংলা), এম. ফিল, পিএইচডি।প্রথমে শেঠ বাগান আদর্শ বিদ্যামন্দির(দমদম) স্কুল ও তৎপরে সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ এ সহকারী অধ্যাপক রূপে যোগদান।একদা কলকাতার একটি সংবাদপত্রে অর্ধ শতাধিক ছোটোগল্প ও বিভিন্ন প্রেক্ষিতে পোস্ট এডিটোরিয়াল লিখেছেন।পেশাগত কারণে বিভিন্ন বই ও পত্রিকায় গবেষণামূলক প্রবন্ধ লিখলেও নতুন রকমের অণুগল্প লেখাতেই আগ্রহ বেশি।

শখ: বাগান, চাষবাস এবং ভারত সেবাশ্রমের সন্ন্যাসী সান্নিধ্য।

প্রকাশিত গ্রন্থ: ১.নির্বাচিত গল্প  ২.হিমেল ছাব্বিশে সুনামির ঢেউ  ৩. প্রবন্ধ সপ্তক: প্রসঙ্গ কথাসাহিত্য,

বিনয় মজুমদার: বিষন্নতার কবি । এছাড়াও একাধিক যৌথ প্রবন্ধ সংকলনের কাজ করেছেন।

Books By ড. সুবীর সেন