জন্ম নদীয়া জেলার বড়জাগুলিতে।পিতা – স্বর্গত দুলাল চন্দ্র নাথ, মাতা – স্বর্গতা ঝর্ণা নাথ। পেশা শিক্ষকতা, বিষয় উদ্ভিদবিদ্যা। সাহিত্যের অনুরাগী শিশুকাল থেকেই, লেখালেখিও। বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক ও জনপ্রিয় প্রবন্ধ ছাড়াও ভ্রমণ বৃত্তান্ত, শিক্ষা বিষয়ক প্রবন্ধ ও সমকালীন বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার ওপর বহু প্রবন্ধের রচয়িতা। প্রকাশিত হয়েছে ‘আনন্দবাজার পত্রিকা’, ‘সায়েন্স রিপোর্টার’, ‘উত্তরবঙ্গ সংবাদ’, ‘লংজার্নি’, ‘জলজঙ্গল’, ‘তথ্যকেন্দ্র’ ‘বিজ্ঞান অন্বেষক’ ইত্যাদি পত্র-পত্রিকায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘নর্মান বেথুন – ৮২তম মৃত্যু দিবস স্মরণে’ এবং ‘সার্ধদ্বিশত জন্মবর্ষে রাজা রামমোহন রায়’ নামক গ্রন্থসমূহ। এছাড়াও তিনি বেশ কিছু বই-অধ্যায়ের লেখকও। ২০১৯-২০ বর্ষে তিনি ভারত সরকারের এন.সি.ই.আর.টি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান পেয়েছেন।