রশিদুন নবী

রশিদুন নবী

নজরুল গবেষক ও সংগীতজ্ঞ রশিদুন্ নবী-র জন্ম ১৯৫৭ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশের মাগুরা জেলার শালিখা থানাধীন দরিখাটোর গ্রামে। পিতা মোহাম্মদ আবদুস সামাদ ও মাতা সৈয়দা রাবেয়া খাতুন। ১৯৬১ সাল থেকে লেখাপড়ার শুরু। ১৯৭১ সালে একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে ৮ নম্বর সেক্টরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ। নজরুল-সংগীতে বি.মিউজ. ও এম.মিউজ. এবং ‘নজরুল-সংগীত : শিল্পরূপ ও সুর-বৈচিত্র্য’ বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগদান ও এর পর সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ। ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান ও সব শেষে অধ্যাপক (১ম গ্রেড) পদে পদোন্নতি লাভ। নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এ-পর্যন্ত প্রকাশিত সর্বাধিক সংখ্যক নজরুল-সংগীতের সংকলন গ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক তিনি। গ্রন্থটি কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত। এ-ছাড়া তাঁর রচিত গবেষণা-গ্রন্থ, স্বরলিপি-গ্রন্থ ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও গবেষণামূলক গ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও ‘নজরুল-সংগীত অডিশন বোর্ড’-এর একজন সদস্য।

শুদ্ধভাবে নজরুল-সংগীত চর্চার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে ভারতের ত্রিপুরা রজ্যের আগরতলায় অবস্থিত সুর-অঞ্জলি এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিশ্ববিদ্যালয় সংসদ থেকে সংবর্ধিত। এ-ছাড়া বাংলাভিশন ফাউন্ডেশন, ঢাকা থেকে ‘নজরুল পদক-২০১৭’; কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা থেকে ‘নজরুল পুরস্কার-২০১৭’; পশ্চিমবঙ্গের চুরুলিয়াস্থ নজরুল একাডেমী থেকে ‘নজরুল পুরস্কার-২০১৮’ ছাড়াও  বহু পুরস্কার লাভ। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ২০১৯ সালে মাগুরা জেলার শালিখা উপজেলা প্রশাসন এবং ২০২১ সালে ‘মুজিব শতবর্ষে’ জাতীয় কবি কাজী নজরুল ই

Book description

বাংলা গানের এক অমূল্য সম্পদ নজরুল-সংগীত। দীর্ঘকাল ধরে অজ্ঞতা কিংবা অসতর্কতার কারণে নজরুল-গবেষক, সম্পাদক, সংকলক ও স্বরলিপিকারদের মাধ্যমে নানা গ্রন্থে এবং বেতার-টেলিভিশনে সংগীত শিল্পীদের মাধ্যমে নজরুলের সমসাময়িক বেশ কয়েকজন বিশিষ্ট গীতিকারের উল্লেখযোগ্য সংখ্যক গান নজরুল-সংগীত হিসেবে প্রচলিত হয়ে আসছে। অনান্য গীতিকার রচিত এ-ধরনের প্রায় তিনশো গান চিহ্নিত করে নানা তথ্য-উপাত্তসহ আলোচনা হয়েছে এই গ্রন্থে। এ-ছাড়া পাঠকের সুবিধার্থে গ্রন্থটির পরিশিষ্টাংশে এ যাবৎ সংগৃহীত নজরুল-সংগীতের একটি পূর্ণাঙ্গ তালিকা সন্নিবেশিত হয়েছে। ফলে নজরুল-সংগীত পিপাসুদের কাছে এটি একটি আকর গ্রন্থের মর্যাদা পাবে বলে আমাদের বিশ্বাস।

সলাম বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধিত।

Books By রশিদুন নবী