দেবাশিস বন্দ্যোপাধ্যায়
বানানো সাজানো “আমরা দুজনা স্বর্গ খেলনা” রচনার প্রেমকাহিনি নয় এই গল্পগুলো। ওই রকম আলাদা করে বিজ্ঞাপিত ‘ভালবাসা’ হয় কিনা আমার ঠিক জানা নেই। তবে শুশ্রূষার মতো যে ভালবাসা মানুষকে জীবন আঁকড়ে ধরে বাঁচার উষ্ণতা দেয়, আমাদের চেনা জগতে তা দুর্লভ নয়। হয়তো সেই ভালবাসা সোচ্চার নয় বলে আমরা চিনতে পারি না। গল্পগুলো আমার লেখা হলেও, কথাগুলো ঠিক আমার নয়। কখনও কোনও ক্ষণিকের অতিথি এক হাওয়া জ্যোৎস্নার রাতে নিজের জীবনের কথা বলে গেছেন — ভাঙা গলায়, থেমে থেমে। কখনো কোনো গল্পের নায়িকা হালকা হাসির আড়ালে “জানিস তো, সেই আমাদের বালিকাবেলায়” দিয়ে শুরু করে লুকিয়ে রাখা কষ্ট আমার কানে তুলে দিয়েছেন। কখনও...




Reviews
There are no reviews yet.