শব্দে, ভাবনায়, আর প্রকাশে এক নিরন্তর যাত্রা। কলকাতার বুকে গড়ে ওঠা আমাদের এই প্রকাশনা সংস্থা বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে অঙ্গীকার বদ্ধ। আমরা বিশ্বাস করি - লেখার শক্তিই সমাজের আয়না।

আমাদের গল্প

সাহিত্য কখনো কেবল বিনোদনের মাধ্যম নয়—তা একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সমাজের চেতনা। সঙ্গবিদ্‌জ সেই চেতনাকে ধারন করে গড়ে উঠেছে। কলকাতার প্রাণকেন্দ্র থেকে শুরু হওয়া এই যাত্রা আজ ছড়িয়ে পড়েছে বাংলা ভাষাভাষী পাঠকের হৃদয়ে।

আমাদের সূচনা হয়েছিল একান্তই পাঠকের ভালোবাসা আর লেখকের বিশ্বাস নিয়ে। আজও সেই বিশ্বাসই আমাদের চালিকা শক্তি। আমরা মনে করি, প্রতিটি লেখার পেছনে থাকে এক অন্তর্নিহিত সত্য, প্রতিটি বই একটি নতুন চিন্তার জন্ম দেয়। সেই চিন্তাগুলোকে আমরা পৌঁছে দিই আরও অনেক পাঠকের কাছে, যত্নের সঙ্গে, সম্মানের সঙ্গে।

What Client Says